1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

পুরো রমজান মাসে সারাদেশে সরকারি-বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। পরে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার হাইকোর্ট রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়।

রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মন্ডল গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন। এর আগে ৫ জানুয়ারি এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পাওয়ায় রিট করা হয়েছিল।

নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ ও ১৫২(১) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, প্রথা ও রীতিও আইনের অন্তর্ভুক্ত। তাই রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করতে পারে।

এ ছাড়া নোটিশে বলা হয়, রমজানে স্কুল চালু থাকলে শিক্ষার্থীদের রোজা রাখতে শারীরিক কষ্ট হতে পারে এবং শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পেয়ে জনভোগান্তি বাড়তে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!