1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তালেবান সরকারের উপমন্ত্রীর অংশগ্রহণ: বাংলাদেশ–আফগানিস্তান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ ঢাকায় এসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন। সফরকালে তিনি বাংলাদেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও কাবুল দ্বিপক্ষীয় সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে উভয় দেশ বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, পারস্পরিক আস্থা জোরদার এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুফল নিশ্চিত করতে চায়।

সফরের অংশ হিসেবে গত রোববার মৌলভি আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা, নতুন বাজার সৃষ্টি এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ আফগানিস্তানে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ও চিকিৎসা পণ্য রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হয়। উভয় পক্ষই ভবিষ্যতে বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!