বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেনী নদীর বিতর্কিত বাঁধ এখনো নির্মাণ হয়নি এবং সুযোগ পেলে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি শহীদ আবরার ফাহাদের প্রসঙ্গ টেনে বলেন, দেশের ন্যায্য অধিকারের কথা বলায় তাকে জীবন দিতে হয়েছে। একই সঙ্গে নির্বাচনে জয়ী হলে ফেনীসহ দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ, ফেনীতে সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন।
জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় দলীয় নেতারা বক্তব্য দেন। জামায়াত আমিরের আগমন উপলক্ষে সকাল থেকেই জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়