1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সেন্ট মার্টিনে নৌযান চলাচলে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সেন্ট মার্টিন দ্বীপে নৌযান চলাচলে এখন থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতিও নিতে হবে।

বুধবার (২২ অক্টোবর) পরিবেশ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার নতুন নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিনে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট নিতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে, কিউআর কোড ছাড়া টিকিট নকল বলে গণ্য হবে।

নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাত্রিযাপন নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি থাকবে, আর ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন।

দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল বা অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সিবাইকসহ কোনো মোটরচালিত যানবাহন চলবে না।

পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক (চিপসের প্যাকেট, স্ট্র, মিনিপ্যাক ইত্যাদি) বহন নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রতিনিধি, এবং ই-টিকেটিং বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!