1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময়। শুক্রবার নয়াপল্টন মসজিদে জুমার নামাজ ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, গত দুদিন ধরে খালেদা জিয়া পুনরায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, গত রাতেই ডাক্তাররা তার অবস্থা খুবই সংকটজনক উল্লেখ করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তাকে সুস্থ করে দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেবেন, যেন তিনি আবার দেশের জন্য কাজ করতে পারেন।

দলের পক্ষ থেকে সারাদেশের মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইতে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার নয়াপল্টন মসজিদে দোয়া ও নামাজ আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!