1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ভারতের পার্লামেন্টে বেগম খালেদা জিয়ার প্রতি মরনোত্তর শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মরনোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পার্লামেন্ট।

বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশনের প্রথম দিনে ভারতের লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই তার প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে।

গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মণিয়ম জয়শঙ্কর ঢাকায় এসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা তার সন্তান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, বাজেট অধিবেশনের প্রথম দিনে পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই অধিবেশনেই খালেদা জিয়ার পাশাপাশি ভারতের সাবেক এমপি এল. গনেশন ও এমপি সুরেশ কালমাদির প্রতিও শ্রদ্ধা জানানো হবে।

উল্লেখ্য, ভারতের চলতি বাজেট অধিবেশন ৬৫ দিনের মধ্যে মোট ৩০টি অধিবেশন নিয়ে অনুষ্ঠিত হবে, যা শেষ হবে আগামী ২ এপ্রিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!