1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত এক মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। যারা সেই যুদ্ধে পাকিস্তানি হানাদারদের সহযোগী ছিল, তারা আজ আবারও দেশের স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চাওয়া হচ্ছে, কিন্তু তা কখনো সম্ভব নয়। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের অংশ—এটা ভুলে যাওয়া বা মুছে ফেলা যায় না।

বিএনপি মহাসচিব বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, নিরীহ মানুষ হত্যায় সহযোগিতা করেছিল, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। এরা বারবার মুখ বদলে সামনে এসে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।

শেষে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে। নির্বাচন বিলম্বিত করা মানেই সর্বনাশ ডেকে আনা। তাই দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানান তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!