1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর কয়লা খনি থেকে সরবরাহকৃত কয়লা দিয়ে পরিচালিত ৫২৫ মেগাওয়াট সক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের কার্যক্রম চলছিল। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর সোমবার সকাল সাড়ে ৭টায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, দ্বিতীয় ইউনিট (১২৫ মেগাওয়াট) ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারাধীন থাকায় প্রায় চার বছর আট মাস ধরে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে কেন্দ্রটির তিনটি ইউনিটই বন্ধ, এবং বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

এই অবস্থায় উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প খাতে মারাত্মক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে চলমান ১ ও ৩ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে গেছে। আর ২ নম্বর ইউনিটটি আগে থেকেই মেরামতের জন্য বন্ধ রয়েছে। মেরামত না করা পর্যন্ত কোনো ইউনিটই চালু করা সম্ভব নয়। তবে আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!