গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে, সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল হিসেবে গণ্য হবে এবং কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে সরবরাহ পুনঃচালু করা হবে।
সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট সকলের সহযোগিতা কামনা করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়