1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ঢাকা কলেজ রোভার ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজএর অঙ্গসংগঠন ঢাকা কলেজ রোভার ফোরাম আয়োজিত দোয়া ইফতার মাহফিল গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক প্রাক্তন রোভারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিকেল থেকে প্রাক্তন বর্তমান রোভার সদস্যরা মিলনায়তনে জড়ো হতে শুরু করেন। দীর্ঘদিন পর সহপাঠী সহযোদ্ধাদের সঙ্গে দেখা হওয়ায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেশ, জাতি এবং রোভার পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আলোচনা পর্বে বক্তারা রোভার আন্দোলনের আদর্শ, শৃঙ্খলা, মানবিকতা সেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, ঢাকা কলেজ রোভার ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবারযেখানে প্রাক্তন বর্তমান সদস্যদের মাঝে বন্ধন অটুট থাকে আজীবন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সেবামূলক সামাজিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রমজানের শিক্ষাকে ব্যক্তিজীবন সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। এরপর মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

অনুষ্ঠানটি প্রাক্তন রোভারদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে রোভারদের পারস্পরিক যোগাযোগ ঐক্য আরও সুসংহত হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!