তারেক রহমান অসুস্থতার খোঁজ নিতে ফোনে কথা বলেছেন ডা. শফিকুর রহমান-এর সঙ্গে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কুশল জানতে চান এবং তার সঙ্গে ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। পরে তার ফোন থেকেই প্রধানমন্ত্রী ও আমিরে জামায়াতের মধ্যে কুশল বিনিময় হয়।
তিনি আরও জানান, আলাপের একপর্যায়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দেন এবং তাকে সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই দাওয়াত গ্রহণ করেছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়