শিরোনাম: ভোট গণনা চলছে, দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল; দেশজুড়ে বেসরকারি ফল প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে সারাদেশে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বিএনপি।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দলটির অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।
বগুড়ার ৭টি আসনের সবকটিতে বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন। বগুড়া-৬ আসনে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা-১৫: বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী।
ঠাকুরগাঁও-১: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী।
কুমিল্লা-৪: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত।
নেত্রকোনা-৪: বিএনপির লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে জয়ী।
ঢাকা-১৪: জামায়াত প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বিজয়ী।
ঢাকা-১১: এনসিপির নাহিদ ইসলাম ২ হাজার ভোটের ব্যবধানে জয়ী।
ঢাকা-৫ ও ঢাকা-১৬: জামায়াত প্রার্থীরা জয়লাভ করেছেন।
হবিগঞ্জ: চারটি আসনেই বিএনপির জয়।
ফেনী: তিন আসনেই বিএনপির প্রার্থীরা নির্বাচিত।
গাইবান্ধা: পাঁচ আসনের চারটিতে জামায়াত, একটিতে বিএনপি জয়ী।
জামালপুর: পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের বিজয়।
দিনাজপুর: ছয় আসনের পাঁচটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী।
চট্টগ্রাম: ১৬টি আসনের মধ্যে অধিকাংশে বিএনপি এগিয়ে; কয়েকটিতে জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন।
সাতক্ষীরার চারটি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়