1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

মুদ্রার দরপতনে ইরানে বিক্ষোভ, নিহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে ইরানে চলমান দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। একই সঙ্গে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেঙ্গাও
সূত্র: শাফাক নিউজ।

তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। সংস্থাটির তথ্যমতে, দুইজন নিরাপত্তা সদস্যসহ অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৭৬ জন

গত ২৮ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় ১৪ লাখ ৫০ হাজারে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়তে থাকায় জনঅসন্তোষ আরও তীব্র হয়ে ওঠে।

প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট দিয়ে আন্দোলন শুরু হলেও পরে তা দেশের অন্তত ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দাবির পাশাপাশি বিক্ষোভে রাজনৈতিক স্লোগানও যুক্ত হয়।

ইরানি গণমাধ্যমের তথ্যমতে, পশ্চিম ইরানে সংঘর্ষের সময় বাসিজ বাহিনীর এক সদস্য আলি আজিজি নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হন।

এদিকে, সরকারি সূত্রের পক্ষ থেকে এখনো হতাহতের পূর্ণাঙ্গ ও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!