1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে রায় আজ

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুই পৃথক মামলার রায় আজ ঘোষণা করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা করবেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলায় শেখ রেহানার আরেক মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।

দুদকের তদন্ত শেষে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

যুক্তিতর্ক শেষে আদালত গত জানুয়ারি মাসে দুই মামলার রায়ের দিন হিসেবে আজ ২ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!