1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড বই জব্দ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জসোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ছাপাখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে প্রায় ২০ লাখ টাকার চার হাজার কপি গাইড বই ও ছাপানোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার কাচপুর বেহাকৈর এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় একটি ভবনের ভেতরে অনুমোদনহীনভাবে গাইড বই ছাপানোর কার্যক্রম চলতে দেখা যায়।

অভিযানে বিভিন্ন শ্রেণির প্রায় চার হাজার কপি গাইড বই জব্দ করা হয়। পাশাপাশি বই ছাপানোর ব্যবহৃত মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করে থানায় নেওয়া হয়েছে। জব্দ করা বইগুলোর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকাশনীর নাম ব্যবহার করে অবৈধভাবে গাইড বই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

অভিযানের সময় ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!