ফিটনেসপ্রেমীদের জন্য আকর্ষণীয় একটি বিশেষ অফার ঘোষণা করেছে রায়হান ফিটনেস। নতুন সদস্য ভর্তি, সদস্যপদ নবায়ন কিংবা মেয়াদ বৃদ্ধি করলেই থাকছে মোবাইল ফোনসহ অসংখ্য উপহার জয়ের সুযোগ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যে কেউ তাদের যেকোনো প্যাকেজে নতুন ভর্তি, রিনিউ বা এক্সটেন্ড করলে সর্বোচ্চ ১০টি মোবাইল ফোন জেতার সুযোগ পাবেন। পাশাপাশি রয়েছে ৯৮টিরও বেশি এক্সক্লুসিভ উপহার।
এছাড়াও সদস্যদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
রায়হান ফিটনেস লালবাগ শাখায় থাকছে সর্বোচ্চ ৫৫% পর্যন্ত ডিসকাউন্ট।
রায়হান ফিটনেস ধানমন্ডি শাখায় থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট।
প্যাকেজের বিস্তারিত:
🔹 লালবাগ শাখা:
৩ মাস + ১ মাস ফ্রি = মোট ৪ মাস — ২,৪০০ টাকা
৬ মাস + ২ মাস ফ্রি = মোট ৮ মাস — ৪,৫০০ টাকা
১২ মাস + ৩ মাস ফ্রি = মোট ১৫ মাস — ৮,০০০ টাকা
🔹 ধানমন্ডি শাখা:
৩ মাস + ১ মাস ফ্রি = মোট ৪ মাস — ৪,৯০০ টাকা
৬ মাস + ২ মাস ফ্রি = মোট ৮ মাস — ৮,৯০০ টাকা
১২ মাস + ৩ মাস ফ্রি = মোট ১৫ মাস — ১৩,৯০০ টাকা
সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সকল অংশগ্রহণকারীর জন্য ফ্রি ফুল বডি অ্যানালাইজার টেস্ট করার সুযোগ রাখা হয়েছে, যার মাধ্যমে শরীরের বিভিন্ন ফিটনেস তথ্য জানা যাবে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, এই বিশেষ অফারের মাধ্যমে আরও বেশি মানুষকে স্বাস্থ্যসচেতন ও নিয়মিত ব্যায়ামের প্রতি উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।
আগ্রহীরা বিস্তারিত জানতে রায়হান ফিটনেসের নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়