লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা, টপকে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। পঞ্চম মিনিটেই ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের দারুণ ক্রসে গার্সিয়ার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় রিয়াল।
২১তম মিনিটে ডি-বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় সোসিয়েদাদ। স্পট কিক থেকে সমতা ফেরান মিকেল ওইয়ারসাবাল। তবে চার মিনিট পরই পেনাল্টি থেকে রিয়ালকে আবার এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। ৩১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান ৩-১ করেন ফেদে ভালভের্দে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পেনাল্টি পায় রিয়াল। ৪৮তম মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ভিনিসিয়ুস। এরপরও বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। শেষদিকে দুই দলই অফসাইডের কারণে একটি করে গোল হারায়। ভিনিসিয়ুস হ্যাটট্রিকের সুযোগ পেলেও অফসাইডের কারণে তা সম্ভব হয়নি।
এই জয়ে ২৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬০। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়