1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য নয়: জামায়াত নায়েবে আমির

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, গণভোট আগে না হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, বিএনপি গণভোটে রাজি হলেও নির্বাচনের দিন নিয়েই জটিলতা তৈরি করছে। তার ভাষায়, “মৌলিক বিষয় হলো গণভোট, এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আসলে বিএনপি জনগণের চাপে রাজি হলেও প্যাঁচ লাগিয়ে রেখেছে। জামায়াত চায় নভেম্বরের শেষে গণভোট হোক, এরপর যথেষ্ট সময় থাকবে জাতীয় নির্বাচনের জন্য।”

তিনি আরও বলেন, নির্বাচনের দিন গণভোট হলে আইনগত জটিলতা দেখা দেবে। তাই “জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না।” দেশের কল্যাণে অতিরিক্ত কিছু খরচ হলেও গণভোট আগে করা ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রশাসনে রদবদলের দাবি তোলার বিষয়েও জানান তাহের। তিনি বলেন, “প্রশাসন ও পুলিশের ৭০ শতাংশই একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করছে। এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও জানান, বৈঠকে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করে সেই সনদের আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের নির্বাহী আদেশ নিয়েও আলোচনা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তাহের বলেন, “এ নিয়ে আলাদা আলোচনা হয়নি, তবে জামায়াত মনে করে বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে।”

এর আগে বিকেল ৫টায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপির চার নেতা—নাহিদ, সারজিস আলম, সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!