1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী-এর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। নতুন এ রদবদলে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদেও নতুন মুখ এসেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত রোববার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও আটটি পদে রদবদল করা হয়েছিল।

নতুন আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ পদে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান-এর স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

এছাড়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর মেজর জেনারেল মো. নাসিম পারভেজ-এর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়-এ ন্যস্ত করা হয়েছে।

একই আদেশে ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।

অন্যদিকে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।

এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!