1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ইসরায়েল থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিট) শহিদুল আলমকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ইসরায়েল থেকে ইস্তানবুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একই এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

ঢাকায় পৌঁছানোর পর ভোর সোয়া ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি ফটক দিয়ে বের হয়ে শহিদুল আলমকে স্বাগত জানান তার শুভাকাঙ্ক্ষীরা। তিনি গ্লোবাল সামুদ্রিক ফ্লোটিলার সঙ্গে তার যাত্রার বর্ণনা শেয়ার করেন।

শহিদুল আলম বলেন, “গাজার মানুষ এখনো আক্রান্ত। তাদের ওপর নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, আমাদের কাজ শেষ নয়।” তিনি বাংলাদেশিসহ সারা বিশ্বের মানুষকে ধন্যবাদ জানান, যারা তার মুক্তির জন্য দোয়া ও সমর্থন জানিয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, শহিদুল আলম আজ ভোরে দেশে ফিরবেন এবং বিমানটি ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!