সিলেট সফরে গিয়ে সরকারি গাড়ি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিতে পাঠানো সরকারি গাড়ি তিনি ফিরিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘১২ তারিখের পরে চড়ব। আমি এখনই পাওয়ার এক্সারসাইজ করতে চাই না।’
বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি সিলেট সফর করেন। দুপুরে একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত শূরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
পরে নগরের কুদরতউল্লাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, সরকারি দলের মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমাজে অস্থিরতা তৈরি করছে।
বিকেলে সিলেট প্রেস ক্লাবের ইফতার মাহফিলে তিনি ইতিবাচক ও সমন্বয়ের রাজনীতির আহ্বান জানিয়ে বলেন, সংসদের ভেতরে বা বাইরে সংঘাত নয়, বরং জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করলেই দেশ লাভবান হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়