1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

রুশ মিসাইল হামলায় কেঁপে উঠল কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে শহরজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, “রাজধানীতে বিস্ফোরণ ঘটছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। সবাইকে শেল্টারে থাকার আহ্বান জানানো হচ্ছে।”

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী পুরো দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তাদের তথ্যমতে, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের দিকে রাশিয়ার ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, তিনি একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখতে পেয়েছেন।

এ হামলা এমন এক সময়ে ঘটল, যখন আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠিক সেই প্রেক্ষাপটেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালাল রুশ বাহিনী।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!