1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে অস্থায়ী গুদাম স্থাপন করছে বিজিএমইএ ও বিকেএমইএ

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে ‘রাব হল’ বা অস্থায়ী গুদাম স্থাপনে যৌথ উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, দেশের রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা এই অস্থায়ী গুদাম স্থাপনের উদ্যোগ নিয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি শেডটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ফলে পোশাক শিল্পের আমদানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ উদ্যোগের অংশ হিসেবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে—যা বর্তমানে পণ্য সংরক্ষণের জন্য প্রস্তুত নয়—দ্রুত সময়ের মধ্যে অস্থায়ী সমাধান হিসেবে ‘রাব হল’ স্থাপন করা হবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই এর বাস্তবায়ন সম্পন্ন হবে।

উল্লেখ্য, ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ওই অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

আগুনের পর থেকে বিমানবন্দরে পণ্য আমদানি প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে এবং খালাসে বেশি সময় লাগছে। এসব জটিলতা নিরসনে বিজিএমইএ ও বিকেএমইএর এই অস্থায়ী গুদাম স্থাপন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!