সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে। ফলে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে।
এর ধারাবাহিকতায় আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
এ সিদ্ধান্ত নেওয়া হয় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
শবে বরাত মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাত হিসেবে বিবেচিত। এ রাতে মুসলমানরা বিশেষ ইবাদত, দোয়া ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করে থাকেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়