1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

প্রবাসী কল্যাণ ব্যাংকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ: আসিফ নজরুল

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল বলেন, ‘প্রবাসী ভাইদের জন্য একটি সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ গ্রহণে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। এ জন্য তাকে আন্তরিক ধন্যবাদ।’

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!