1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আগে ১৫ অক্টোবর (বুধবার) নির্ধারিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর (শুক্রবার)। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক মুহূর্ত। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে অনুষ্ঠিত হবে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার জনগণও আমন্ত্রণ পাবে।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!