ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। পাশাপাশি একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপি থেকে নির্বাচিত নারী প্রার্থীরা হলেন—
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা
ফরিদপুর-২: শামা ওবায়েদ
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
নাটোর-১: ফারজানা শারমিন পুতুল
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
এদিকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনার আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়