1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। এই হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনী সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ড উপলক্ষে শহিদ দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি কেবল জনপ্রতিনিধি হিসেবেই নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দেশে ফেরার পর শহিদদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি অনুভব করেছেন, গত ১৭ বছর ধরে বিচার পেতে শহিদ পরিবারের সদস্যরা দ্বারে দ্বারে ঘুরেছেন।

তিনি আরও বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক এবং এই ঘটনায় জাতীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার কাজ করবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!