1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পণ্য খালাসে গতি আনতে বিজিএমইএর জরুরি বৈঠক

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৮ অক্টোবর সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের উদ্যোগ নিতে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার (২০ অক্টোবর) বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা কাস্টম হাউসের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের উপস্থিতিতে কাস্টম হাউসের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনার আমদানিকারক ও তাদের প্রতিনিধি (সিএন্ডএফ এজেন্ট)দের উদ্দেশে আহ্বান জানান— বন্দরে পণ্য অবতরণের আগেই প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখতে এবং সম্ভব হলে একই দিনে ডেলিভারি গ্রহণ করতে। তিনি জানান, পর্যাপ্ত সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে আমদানিকৃত পণ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালাস করতে হবে।

পণ্য ডেলিভারি সংক্রান্ত সহায়তার জন্য দুই জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে—

  • কামরুল হাসান, যুগ্ম কমিশনার, ঢাকা কাস্টম হাউস

  • ফিরোজ সালাউদ্দিন, ম্যানেজার (ইমপোর্ট অপারেশন), বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ

এ ছাড়া বিজিএমইএর পক্ষ থেকেও সদস্যদের সহায়তায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন—

  • সিনিয়র সহকারী সচিব সাজ্জাদ মাহমুদ

  • সহকারী সচিব মো. বশিরউল্লাহ

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের অগ্নিকাণ্ডজনিত সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রেখে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!