বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কম্পানি লিমিটেড (বিটিসিএল) গ্রাহকদের জন্য নতুন ও উন্নত গতির ইন্টারনেট প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের আওতায় বিদ্যমান সব প্যাকেজের ইন্টারনেট গতি সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, তবে মাসিক মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
বিটিসিএল কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন প্যাকেজগুলো অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
উদাহরণ হিসেবে, আগে ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস গতির ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।
এছাড়া,
৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’,
৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস গতিতে রূপান্তরিত হয়েছে।
উচ্চগতির প্যাকেজগুলোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে—
৮০০ টাকায় ১৫ এমবিপিএস প্যাকেজ এখন ৫০ এমবিপিএস,
১০৫০ টাকায় ২০ এমবিপিএস প্যাকেজ এখন ১০০ এমবিপিএস,
১১৫০ টাকায় ২৫ এমবিপিএস প্যাকেজ এখন ১২০ এমবিপিএস,
১৩০০ টাকায় ৩০ এমবিপিএস প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস গতিতে উন্নীত করা হয়েছে।
এছাড়া,
১৫০০ টাকায় ৪০ এমবিপিএস প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস,
১৭০০ টাকায় ৫০ এমবিপিএস প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস গতিতে ব্যবহার করা যাবে।
বিটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই প্যাকেজগুলো গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়