1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ইরানে ক্ষেপণাস্ত্র ও হামলা ঘিরে উত্তেজনা, জরুরি অবস্থা ইসরায়েলে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে দেশটির কয়েকটি অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় তেহরানের একাধিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানে ‘বৃহৎ যুদ্ধ অভিযান’ শুরু করেছে। এর লক্ষ্য ইরানি শাসনের হুমকি দূর করা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার উদ্দেশ্য ইরানের নিরাপত্তা কাঠামোকে ধ্বংস করা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!