ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে তিনি বলেন, তিনি এখনও তার দেশের বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট এবং তাকে জোরপূর্বক ধরে এনে যুক্তরাষ্ট্রে হাজির করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের একটি আদালতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হাজির করা হয়। শুনানিতে মাদুরো বলেন, ‘আমি একজন নির্দোষ এবং সজ্জন ব্যক্তি। আমি এখনও আমার দেশের সাংবিধানিক প্রেসিডেন্ট।’
মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।
শুনানি শেষে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর পরবর্তী হাজিরার তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেন।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। ওই অভিযানের সময় ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক হামলা চালানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়