1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা অবস্থায় শামীম মকসুদ খান জয় (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড–সংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীম ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করেন। তাঁর বাড়ি বরিশালে হলেও তিনি চট্টগ্রাম নগরের বন্দর আবাসিক এলাকার বড়পোল এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, স্থানীয়রা সাগরতীরের কাশবনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। প্রথমে হালিশহর থানা–পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, নিহতের দুই হাত ও দুই পায়ের রগ কাটা ছিল। দুপুরে তাঁর মুঠোফোনে একটি কল এসেছিল, এরপর তিনি চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হন, তবে ফোনটি বাসায়ই রেখে যান।

তিনি আরও বলেন, “এটি আত্মহত্যা, হত্যাকাণ্ড নাকি ছিনতাইয়ের ঘটনা—সব দিক বিবেচনায় তদন্ত চলছে। এখনো কোনো ক্লু মেলেনি।” নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে, তবে তারা এখনো নিশ্চিত নন, কীভাবে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!