1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।

এর আগে, বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে পদচ্যুত করার পরও ক্রিকেটাররা খেলায় না ফেরার হুঁশিয়ারি দেন। ক্রিকেটারদের আলটিমেটামের মুখে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এম নাজমুল ইসলামকে ঘিরে চলা বিতর্ক সম্প্রতি ক্রিকেট অঙ্গনকে উত্তাল করে তোলে। তার একাধিক মন্তব্য ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

জাতীয় দলের ক্রিকেটার ও অধিনায়কেরা প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে তার পদত্যাগের দাবিও তোলেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!