1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল এখন চট্টগ্রামে। আগামী সোমবার (২৭ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে রোববার দুপুরে অনন্য আয়োজনের মধ্য দিয়ে ট্রফি উন্মোচন করা হয়।

চট্টগ্রামের ঐতিহাসিক ও নান্দনিক স্থাপনা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফি উন্মোচন করেন। পরে তারা ফটোসেশনে অংশ নেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠান দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ক্রিকেটের মাধ্যমে বিশ্বে তুলে ধরার প্রচেষ্টা বলে জানানো হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।

এর আগে সিলেটের চা বাগানে ট্রফি উন্মোচনের আয়োজন করেছিল বিসিবি। এবার চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজনটি করা হলো ঐতিহ্যবাহী স্থাপনায়।

চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশের টি-২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!