1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

মন্ত্রিসভায় তামিম ইকবাল- গুঞ্জন উড়িয়ে দিলেন সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে সারাদেশে জোর আলোচনা চলছে। দলটির নতুন মন্ত্রিসভায় কারা স্থান পেতে পারেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।

এরই মধ্যে গুঞ্জন ওঠে, টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এ গুঞ্জনকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম ইকবাল জানান, তাকে ঘিরে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তার কোনো ভিত্তি নেই।

পোস্টে তিনি লেখেন, “আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।”

এদিকে তামিমকে নিয়ে আলোচনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। জানা গেছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রিসভার আকার ও সদস্য নির্বাচন নিয়ে নিবিড় পর্যালোচনা করছেন। সেখানে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বকেও অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!