1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ৭-২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমান পাবেন এনআইডি

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন। এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি জানান, “নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন, সেটাও প্রস্তুত করা হয়েছে।”

এদিন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি তারেক রহমান জাতীয় পরিচয়পত্র সংগ্রহও করবেন। ইতিমধ্যে ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তিনি ও তাঁর মেয়ে জাইমা রহমান। তারা ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!