1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নির্বাচনি প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে বহনকারী ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নামার পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রাম মহানগরীর নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত চট্টগ্রামে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।

দুই দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে ঘিরে নগর ও আশপাশের জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকদের প্রত্যাশা, চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হবে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বিকেলে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন।

পর্যায়ক্রমে বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ নির্বাচনি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!