শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান নিজেও।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন,
“অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি— আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি মানুষের প্রিয় নেতা, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত ছিলেন এবং একযুগ ধরে গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আমাদের বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন— তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে ফিরে আসছেন।”
তিনি আরও বলেন,
“তার এই আগমনকে আমরা শুধু স্বাগত জানাচ্ছি না; আমরা আনন্দের সঙ্গে বিষয়টি ঘোষণা করছি।”
মির্জা ফখরুল জানান, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের সময়সূচিসহ এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।
জরুরি সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়