1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানো দরকার: আমীর খসরু মাহমুদ চৌধুরী

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে কর বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়ানো এবং সেই অর্থ বিনিয়োগে কাজে লাগানো জরুরি। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণস্থল পরিদর্শন করেন মন্ত্রী। বাংলাদেশ নৌবাহিনী অধিগ্রহণকৃত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় মোট ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখা হয়।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেল উপস্থিত ছিলেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!