1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

তানোরে বিদ্যুতের খুঁটিতে উঠে কিশোরের আত্মহত্যার চেষ্টা

হাফিজুর, রাজশাহী রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীর **তানোর উপজেলা**র পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের বিলে বিদ্যুতের খুঁটিতে উঠে এক বাকপ্রতিবন্ধী কিশোর আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। কিশোর সুমন (১৫) একই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের পাশের বিলে একটি হাইভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে তাকে বসে থাকতে দেখে কয়েকজন কৃষক বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানান। পরে নিরাপত্তার জন্য বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কিশোরকে খুঁটি থেকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে অভিমান থেকে সে এমন ঝুঁকিপূর্ণ কাজ করেছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!