1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৮ জন।

রোববার রাজ্যের নিজান্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। রেললাইন থেকে বিচ্যুত হওয়া ট্রেনটি ‘আন্তঃমহাসাগরীয় রেল’ প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল।

মেক্সিকোর নৌবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ১৩ জন নিহত হন এবং ৯৮ জন আহত হন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পোস্টে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে জানানো হয়, রেলওয়ে ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

এদিকে অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

সূত্র : এএফপি

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!