1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলাটির সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থানে আহত একজন ব্যক্তি সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় মোট ২৮ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।

প্রসিকিউশনের অভিযোগ, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!