একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে পরে আপিল করেন তিনি।







