শ্রীপুর উপজেলার গজারি বনের পাশ থেকে আগুনে দগ্ধ এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেলিহাটি ইউনিয়ন এর এমসি বাজার–বরমী আঞ্চলিক সড়কের বিন্দাবন এলাকার গজারি বনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্রীপুর থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবককে অন্যত্র হত্যা করে নির্জন গজারি বনের পাশে এনে শুকনো পাতা ও খড়কুটো দিয়ে মরদেহে আগুন দেওয়া হয়েছে। এতে শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়