1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ভোটের আগে রাজধানী ফাঁকা, বাড়ি ফিরছেন রাজধানীবাসী

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আর মাত্র দু’দিন বাকি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের বিভিন্ন প্রান্তে ভোটারদের অংশগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়েছে। এ আবহে রাজধানীবাসী গ্রামের বাড়ি ফিরছেন, অনেকেই পাঁচ দিনের সরকারি ছুটি ব্যবহার করছেন। এর ফলে রাজধানী ফাঁকা হয়ে পড়েছে, ঢাকার রাস্তায় নেই চিরচেনা ব্যস্ততা ও যানজট।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই দেখা গেছে, মানুষ ব্যাগ নিয়ে ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেলস্টেশন, গাবতলীমহাখালী বাস টার্মিনালে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। তবে রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম।

অনেকে টিকেট না পেয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছেন। আবার বাসের টিকেট না পাওয়ায় অনেকে ট্রাকে করে যাত্রা করছেন।

রাজধানীতে গণপরিবহন কম থাকায় অফিসগামীরা সমস্যায় পড়েছেন। সাংবাদিক সাদিফ অভি জানান, “রাস্তায় গণপরিবহন একেবারেই নেই। স্ট্যান্ডগুলোতে মানুষের ভিড়। দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। মাঝে মাঝে এক-দুইটি বাস এলেও সেগুলোতে উঠা কষ্টকর।”

ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাচ্ছেন না যাত্রীরা। বাধ্য হয়ে ট্রাকে করে গন্তব্যে যেতে হচ্ছে। অনেকেই অভিযোগ করছেন, ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে।

মুখলেস, সাভারের বাইপাইলে বাসের জন্য অপেক্ষারত যাত্রী বলেন, “১৭ বছর পর নির্বাচনের আমেজ। আমি জামালপুরে যাবো। যেখানে ৩০০ টাকা ভাড়া, সেখানে এখন এক হাজার টাকা চাচ্ছে।”

সরকার ঘোষিত ছুটিও এই যাত্রাকে আরও উৎসাহিত করেছে। স্কুল-কলেজে নির্বাচনী ছুটি আজ থেকে শুরু হয়েছে, যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!