1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ইইউ-ই বড় হুমকি, রাশিয়া নয়: নির্বাচনের আগে ভিক্টর অরবানের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভিক্টর অরবান বলেছেন, তাঁর দেশের জন্য রাশিয়ার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় হুমকি। এপ্রিলের সংসদ নির্বাচনের আগে দেওয়া এক ভাষণে তিনি অভিযোগ করেন, ইইউ হাঙ্গেরির সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে এবং তিনি এই ‘চাপ’ থেকে দেশকে মুক্ত করতে চান। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবারের বার্ষিক ভাষণে অরবান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে ভয় ছড়ানো ঠিক নয়; বরং ব্রাসেলস থেকেই তাৎক্ষণিক চাপ আসছে। তিনি ইইউকে অতীতে হাঙ্গেরিতে থাকা সোভিয়েত শাসনের সঙ্গে তুলনা করেন।

আগামী ১২ এপ্রিলের নির্বাচনের আগে জরিপে দেখা যাচ্ছে, বিরোধী তিসা পার্টি ক্ষমতাসীন ফিদেস দলের চেয়ে এগিয়ে আছে। এ পরিস্থিতিতে অরবান ‘বিদেশি প্রভাব’ কমানোর অঙ্গীকার করেছেন।

২০১০ সালে ক্ষমতায় ফেরার পর থেকে অরবান অভিবাসনবিরোধী কঠোর নীতি অনুসরণ করছেন এবং উদারপন্থী গোষ্ঠীগুলোর সমালোচনা করে আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে সমর্থন জানিয়ে শক্তিশালী নেতা হিসেবে উল্লেখ করেছেন।

এবারের নির্বাচনকে অরবান ‘যুদ্ধ না শান্তি’র প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন। তাঁর দাবি, বিরোধী তিসা পার্টি ক্ষমতায় এলে ইউক্রেনের চলমান যুদ্ধে হাঙ্গেরি জড়িয়ে পড়তে পারে। তিনি বিরোধী নেতা পিটার মাগইয়ারকে ‘ব্রাসেলসের ঘনিষ্ঠ’ বলে অভিযোগ করেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!