হাইকোর্ট মঙ্গলবার (৩ মার্চ) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারক আনোয়ারুল আলমের বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
রিটটি সুপ্রিমকোর্টের দুইজন আইনজীবী দায়ের করেছিলেন। তাদের দাবি, বিদ্যমান সংবিধান অনুযায়ী গণভোট আয়োজনের সুযোগ নেই এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, চার সপ্তাহের মধ্যে রুলের ওপর চূড়ান্ত শুনানি করে রায় দেয়া হবে। ফলে, জুলাই সনদ ও গণভোট এখন বিচারাধীন বিষয় হিসেবে দাঁড়িয়েছে এবং সংসদের প্রথম অধিবেশনে এ নিয়ে আলোচনা সম্ভব হচ্ছে না।
সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা মোহাম্মাদ শিশির মনির বলেন, রাজনৈতিক ইস্যু আদালতের কাঁধে চাপানো ভালো নজির হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়