মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন রণতরী USS Gerald R. Ford ইসরায়েলের দিকে রওনা দিয়েছে। বৃহস্পতিবার গ্রিস থেকে যাত্রা শুরু করে জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দর অভিমুখে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই রণতরীকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে রণতরীটি সুদা বে নৌঘাঁটি, ক্রিট দ্বীপ–এ অবস্থান করছিল। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরেকটি মার্কিন রণতরী USS Abraham Lincoln, যার সঙ্গে রয়েছে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ।
এছাড়া আকাশপথেও সামরিক শক্তি বাড়াতে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অন্তত ১২টি F-22 Raptor স্টিলথ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়