1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ এক দিন পেছাল, বক্তব্য বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দান) অনুষ্ঠিত হবে এই নির্বাচনী সমাবেশ। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!